E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্যাতন ও সম্পত্তি থেকে বঞ্চিত করা প্রসঙ্গে মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন

২০২১ ডিসেম্বর ০৪ ১৯:৩৮:২৩
নির্যাতন ও সম্পত্তি থেকে বঞ্চিত করা প্রসঙ্গে মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা মৃত কবিরুল ইসলাম কাঞ্চনের এর স্ত্রী নাজমা বেগম এর ওপর পারিবারিক নির্যাতন এবং ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত করা প্রসঙ্গে এক সংবাদ সম্মেলন আজ শনিবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন এর সঞ্চালনায় এবং প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও ফরিদপুর বেতারের প্রতিনিধি শফিকুল ইসলাম মনির এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পেশ করেন অভিযুক্ত কারী মোসাঃ আসমা আক্তার,স্বামী মৃত কবিরুল ইসলাম গ্রামঃ মধ্য আলীপুর, পোঃ ফরিদপুর, থানাঃ কোতোয়ালী, জেলাঃ ফরিদপুরকে তিনি লিখিত বক্তব্যে পারিবারিক নির্যাতন ও সম্পত্তি থেকে বঞ্চিত করার কারণে সাংবাদিকদের অবগত করান। তিনি তার সম্পত্তি পাওয়ার ব্যাপারে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ সময় স্থানীয় এলাকাবাসীর মধ্যে উপস্থিত হোসেন, আলহাজ্ব মোঃ হায়দার আলী, মোশাররফ তালুকদার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মৃধা, আবুল কালাম আজাদ, আজিজুল মৃধাসহ অন্যান্য স্থানীয় লোকজন।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test