E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৮শ কেজি জাটকা জব্দ

২০২১ ডিসেম্বর ০৫ ১১:০৮:০৩
কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৮শ কেজি জাটকা জব্দ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করা হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হাজীপুর ব্রিজের টোল সংলগ্ন এলাকায় একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে নিজামপুর কোস্টগার্ডের একটি টিম।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি ও স্থানীয়দের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার শাফকাত হোসেন (এক্স) বিএন জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে আমরা গভীররাতে অভিযান চালাই। হাজীপুর ব্রিজ এলাকা থেকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮শ কেজি জাটকা জব্দ করি। কিন্তু কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test