E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

২০২১ ডিসেম্বর ০৫ ১৩:২১:৪০
ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

দিলীপ চন্দ, ফরিদপুর : বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ ডিসেম্বর শনিবার বিকাল ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে জেলা ছাত্রদলের সভাপতি জনাব সৈয়দ আদনান হোসেন অণু এর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে একটি  বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি জনাব জাকিরুল ইসলাম জাকির, জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রাকিবুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি জনাব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুবিন হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রিমু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিঠু প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বর্তমান স্বৈরাচারী আওয়ামী সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার এড়াতে পারবে না। তারা খালেদা জিয়াকে মুক্তি না দিলে আগামী দিনে আরো কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test