E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

২০২১ ডিসেম্বর ০৫ ১৩:২৭:৩২
ফরিদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জন্মদিন পালিত

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩ তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

৪ ডিসেম্বর শনিবার বিকেল ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্ম দিন উপলক্ষে এক আলোচনা সভা দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার ও খান মোঃ রাহাত এ সময় আওয়ামী যুবলীগের অন্যান্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা শেখ ফজলুল হক মনির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তারা বলেন আজ সারা বাংলার মানুষ তাদের হারানো অধিকার ফিরে পেয়েছে। তারা আরও বলেন বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আসীন করার জন্য এ-ই যুবসমাজকে সব সময় মাঠে থাকতে হবে। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৫, ২০২১)

পাঠকের মতামত:

১৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test