E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পুনরায় রিয়াজকে মেম্বার হিসাবে দেখতে চান অর্শ্বদিয়ার ৩ নম্বর ওয়ার্ডবাসী 

২০২১ ডিসেম্বর ০৬ ১৬:৫২:৫৬
পুনরায় রিয়াজকে মেম্বার হিসাবে দেখতে চান অর্শ্বদিয়ার ৩ নম্বর ওয়ার্ডবাসী 

ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : আসন্ন নোয়াখালী সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং অর্শ্বদিয়া ৩নং ওয়ার্ড থেকে মেম্বার প্রার্থী ও অর্শ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক দল মত নির্বিশেষে সকলের নিকট দোয়া প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন (রিয়াজ)  ৩নং ওয়ার্ড বাসীর সমর্থন, ভালবাসা ও আন্তরিকতাকে পুজি করে তিনি আবারও মেম্বার প্রার্থী হিসাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, পরোউপকারী ও সুন্দর হৃদয়ের অধিকারী রিয়াজ উদ্দিন (রিয়াজ) রাজনীতির পাশাপাশি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে গঠন মূলক কর্মকান্ড চালিয়ে আসছেন। 

তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী যুবলীগের রাজনীতি করে আসছে। দলের যে কোন আন্দোলন, সংগ্রামে অগ্রণী ভূমিকা পালনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে আওয়ামী যুবলীগকে শক্তিশালী করতে নেতাকর্মীদের সাথে কাজ করে আসছেন। তার এই সকল গঠন মূলক কর্মকান্ডে ইউনিয়ন বাসী ও সাধারণ মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন। মহামারী করোনাকালীন সময়ে তিনি সাধ্যমত ক্ষতিগ্রস্থ অসহায় লোকজনের মাঝে সাহার্য্য সহযোগিতা সহ তাদের খোজ খবর নিয়েছেন। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ রিয়াজ উদ্দিন (রিয়াজের) প্রতি ৩নং ওয়ার্ড আইয়ুবপুর ইউনিয়ন বাসী তার প্রতি আস্থা রেখে পূনঃরায় তাকে মেম্বার হিসাবে দেখতে চাই। ৩নং ওয়ার্ডকে একটি সন্ত্রাস চাঁদাবাজ, মাদকমুক্ত, আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তুলবে। তিনি ওয়ার্ডবাসীসহ দল মত নির্বিশেষে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২১)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test