E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় পাঁচ জয়ীতাকে সন্মাননা

২০২১ ডিসেম্বর ০৯ ১৬:২৬:৩৪
কলাপাড়ায় পাঁচ জয়ীতাকে সন্মাননা

কলাপাড়া প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে নারী ও শিশুর প্রতি সহিংসতাকে না বলি এ দাবিতে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর ও ওসিসি'র আয়োজনে সভায় বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবোক সভাপতি মেজবাহউদ্দিন মাননু প্রমুখ।

সভায় পাঁচ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ জয়ীতাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

(এমকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test