E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দুর্নীতিবিরোধী দিবসে কলাপাড়ায় মানববন্ধন ও সভা

২০২১ ডিসেম্বর ০৯ ১৬:২৭:৫৬
দুর্নীতিবিরোধী দিবসে কলাপাড়ায় মানববন্ধন ও সভা

কলাপাড়া প্রতিনিধি : "আপনার অধিকার, আপনার  দায়িত্বঃ দূর্নীতিকে না বলুন" এ প্রতিবাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মেজবাহউদ্দিন মাননুর সঞ্চালনায় সভায় আলোচনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মিজানুর রহমান।

দূর্নীতি বিরোধী এ দিবসে সরকারি- বেসরকারী কর্মকর্তা, স্কুর- কলেজের শিক্ষার্থী,শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।

(এমকে/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test