E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

২০২১ ডিসেম্বর ০৯ ১৬:৩৬:৫৯
ফরিদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে এক মানববন্ধন আজ বৃহস্পতিবার  সকাল ১০ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

সনাক সদস্য অধ্যাপক মোঃ আলতাফ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাংবাদিক পান্না বালা, সনাক সদস্য খাদিজা বেগম, এসডিসি সদস্য খন্দকার হামিদুল আলম, সাংবাদিক হাসানুজ্জামান প্রমুখ।

এসময় মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন সমাজ থেকে এখন দুর্নীতি প্রতিরোধ করো নাহলে ভবিষ্যৎ আরো খারাপ হবে।

তিনি আক্ষেপ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সেখানে প্রতিনিয়তই সমাজে দুর্নীতি ঘটে চলেছে। তারা দুর্নীতির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার জন্য সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান । এর আগে জেলা প্রশাসনের কার্যালয় দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test