নানা আয়োজনে নড়াইল মুক্ত দিবস পালিত
শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নানা কর্মসূচির মধ্যদিয়ে (১০ ডিসেম্বর) নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বদ্ধভূমি, গণকবর, বঙ্গবন্ধুর মূর্যাল ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ মোনাজাত, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের মহড়া, জারী গান, এনভায়নমেন্ট থিয়েটার এবং স্মৃতিচারণ অনুষ্ঠান।
শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহরের রূপগঞ্জ পানি উন্নয়নবোর্ড চত্বরে গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে রূপগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতি, পুরাতন টার্মিনাল চত্বরে বঙ্গবন্ধুর মুর্যাল, জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, জেলা শিল্পকলা একাডেমী চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নড়াইল প্রেসক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, চিত্রা থিয়েটারসহ সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মুক্ত দিবস উপলক্ষে রূপগঞ্জ থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব অনুষ্ঠানে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) কৃষ্ণা রায়, নড়াইল পৌরসভার কাউন্সিলর মোঃ রেজাউল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু সরকারি কর্মকর্তা-কর্মচারি, সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবি, সাংস্কৃতিক কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া চিত্রা থিয়েটারের উদ্যোগে মুক্তিযুদ্ধের মহড়া ও এনভায়নমেন্ট থিয়েটারের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে নড়াইলকে শত্রুমুক্ত করেন বাংলার বীর মুক্তিযোদ্ধারা। হত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগের নানা ঘটনার পর নড়াইলকে হানাদারমুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মুক্তিযোদ্ধারা। সে মোতাবেক মুক্তিযোদ্ধারা ০৯ ডিসেম্বর তিন দিক থেকে ঘিরে ফেলেন নড়াইল শহরকে।
১০ ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ডের পাক ক্যাম্পের ওপর হামলা চালালে হানাদার বাহিনীর সঙ্গে তুমূল সংঘর্ষ শুরু হয়। এসময় বাগডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা মিজানুর ও মতিয়ার রহমান শহীদ হন। পরে মুক্তিবাহিনীর হাতে পাক ক্যাম্পের দুই সেন্ট্রি নিহত হলে বেলা ১১ টার দিকে ক্যাম্প অধিনায়ক বেলুচ কালা খান বিপুল অস্ত্রসহ সারেন্ডার করেন। তখন জয় বাংলা শ্লোগানে প্রকম্পিত হয় নড়াইল শহর।
(এসবিএস/এএস/ডিসেম্বর ১০, ২০২১)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








