E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় চালক নিহত, আহত ২

২০২১ ডিসেম্বর ১০ ১৫:১৭:৩৯
নিয়ন্ত্রণহীন পিকআপের ধাক্কায় চালক নিহত, আহত ২

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া নামকস্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক চালকের। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহত পিকআপ ভ্যানের চালক কাউসার আহম্মেদ (২০) সামাদ আলীর ছেলে। আহতরা হলেন, নিজাম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও নইমুদ্দিনের ছেলে মুসলেম উদ্দিন (৫০)। তাদের সবার বাড়ি মির্জাপুর উপজেলায়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলাউদ্দিন জানান, নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে মির্জাপুরগামী মালবাহী একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত ও পিকআপে থাকা আরও দুইজন আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ গোড়াই হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

(এসএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test