E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

২০২১ ডিসেম্বর ১০ ১৫:৩০:৩২
মাগুরায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

মাজহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এডাব মাগুরা জেলা শাখা পক্ষ পালনে নানা কর্মসূচির আযোজন করে। মাগুরা বীর মুক্তযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম গেটে আয়োজিত মানব বন্ধনে অংশ নেয় শতাধিক নারী। 

মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এডাব মাগুরা জেলা শাখার সভাপতি কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এডাব মাগুরা শাখার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমীন ও নাবী নেত্রী অপর্ণা সাহা। বক্তারা তাদের আলোচনায় নারী মুক্তি আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়ার জীবনী ও কর্মকাণ্ডের বিভিন্ন দিক আলোকপাত করেন।

(এম/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৪ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test