E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার 

২০২১ ডিসেম্বর ১০ ১৮:৫৫:৪৪
টাঙ্গাইলের কালিহাতীতে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার 

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সদরের বেতডোবা থেকে শুক্রবার (১০ ডিসেম্বর) সকালে হেরোইন সহ মাদক কারবারি আনোয়ার হোসেনকে  গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি উত্তর বেতডোবার সুলতান মিয়ার ছেলে।

তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন(মূল্য ৫০ হাজার টাকা), একটি মোবাইল, একটি সিমকার্ড এবং নগদ এক হাজার ৩০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‌্যাব বেতডোবা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আনোয়ার হেসেন জেলার বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে হেরোইন সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে কালিহাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test