E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

২০২১ ডিসেম্বর ১২ ১৩:৩০:৩৩
টাঙ্গাইলে গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কৈয়ামধু ও গড়গোবিন্দপুর গ্রামে রবিবার (১২ ডিসেম্বর) অভিযান চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- সখীপুর উপজেলার দাড়িয়াপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে আনোয়ার হোসেন (৪৭) ও একই উপজেলার গড়গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে বাবলু মিয়া (৪৫)।

র‌্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল র‌্যাব রবিবার ভোরে সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামে অভিযান চালায়। অভিযানে তিন কেজি গাঁজাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। একইদিন সকালে সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ৭০ হাজার টাকা বলে র‌্যাব দাবি করেছে। গ্রেফতারকৃতদের নামে সখীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

(এসআইএম/এএস/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test