শতভাগ বিদ্যুতে বিজয় উদযাপনের অপেক্ষায় জলরাশিতে ঘেরা রাঙ্গাবালী
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পাওয়ায় পটুয়াখালীর দূর্গম চর রাঙ্গাবালী উপজেলার মানুষের মধ্যে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় এসব এলাকায় মানুষের জীবন ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে। অর্থনৈতিক কার্যক্রমে এসেছে প্রাণচাঞ্চল্য। এ বছর বিজয় দিবসের আগেই পূরো রাঙ্গাবালী উপজেলার শতভাগ পরিবারকে বিদ্যুৎ সংযোগ দিতে যাচ্ছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন উত্তাল আগুনমুখা নদী পাড়ি দিয়ে যেতে হয় দূর্গম রাঙ্গাবালী উপজেলায়। এই উপজেলাটি এমন একটি এলাকা যেখানে রাস্তাঘাট থাকলেও পুলিশ এবং উপজেলা প্রশাসনের দুটি গাড়ি চলে এই রাস্তায়। এতদিন বিদ্যুতের আলোর সংস্থান হতো জেনারেটর কিংবা সোলার প্যানেল থেকে। তবে সেসব দিনের এখন পরিবর্তন হয়েছে। সাবমেরিন কেবলে্র মাধ্যমে ভোলা থেকে নদীর তলদেশ দিয়ে বিদ্যুৎ লাইন স্থাপন করায় প্রায় ১৮ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছে। বাকিদেরও সংযোগ প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে এই উপজেলার মানুষ এখন বৈদ্যুতিক সরঞ্জামসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স পণ্য কিনছেন।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমন্তাজ ইউনিয়নের ব্যবসায়ী পরিমল দাস বলেন, বিদ্যুৎ সংযোগ পাওয়ায় এখন মানুষ আয়রন, টিভি, ফ্রিজসহ ইলেক্ট্রিক পণ্য সামগ্রী কিনছেন। অনেকে নগদ টাকার পাশাপাশি কিস্তিতেও এসব পণ্য ক্রয় করছেন। সাম্প্রতিক সময় এসব পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রত্যন্ত এই চরেও বেশ কয়েকটি ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এদিকে এ উপজেলায় বিদ্যুৎ সংযোগ পাওয়ায় মৎস্য ও কৃষি নির্ভর অর্থনীতিতে একটি নতুন ধারার সূচনা হলো বলে মনে করেন উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান। এ কারণে এই অঞ্চলে এখন আইসপ্লান্টসহ অটো রাইস মিলের মতো শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে বলে মনে করেন তিনি। এ বছর ১৬ ডিসেম্বরের মধ্যে উপজেলার সব পরিবারের কাছে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ চালানো হচ্ছে বলে জানান পটুয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহ্ মো. রাজ্জাকুর রহমান। শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই স্লোগানকে ধারণ করে দেশের প্রত্যন্ত এলাকা গুলোতে সরকার বিদ্যুৎ সংযোগ দেয়ার যে প্রতিজ্ঞা গ্রহণ করছিল তা এখন বাস্তব রূপ লাভ করলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
(এসডি/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








