E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

২০২১ ডিসেম্বর ১২ ১৭:১০:৪১
মওলানা ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মবার্ষিকীতে রবিবার (১২ ডিসেম্বর) দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমানের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও মোনাজাত করেন।

সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ দরবার হলে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহায়তায় বিশ্ববিদ্যালয় ও মওলানা ভাসানী স্মৃৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনা সভা ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া মাওলানা ভাসানী স্মৃতিসৌধ ব্যবস্থাপনা কমিটি, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি, ভাসানী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথক পৃথকভাবে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করা হয়।

(এসএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test