E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত 

২০২১ ডিসেম্বর ১২ ১৮:১৩:৫০
টাঙ্গাইলে পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত 

মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে রবিবার (১২ ডিসেম্বর) পঞ্চম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মোনাজাত ইত্যাদি।

টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) কাজী নুসরাত এদীব লুনা, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।

(এসএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test