E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মওলানা ভাসানীর জন্মদিনে আলোচনা সভা

২০২১ ডিসেম্বর ১২ ১৮:১৬:০৩
মওলানা ভাসানীর জন্মদিনে আলোচনা সভা

মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৪১তম জন্মদিনে সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে ওই অনুষ্ঠানের অয়োজন করা হয়। 

আলোচনা সভায় মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা হারুন অর রশিদ, মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সকাল পরিষদের সভাপতি নূরুল ইসলাম বাদল, নজরুল সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল রুহী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের নেতা নুরুল ইসলাম। এ সময় যুব ও ছাত্র ফাউন্ডেশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ভাসানী ভক্তরা উপস্থিত ছিলেন।

(এসএম/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test