E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া

২০২১ ডিসেম্বর ১২ ১৮:২৪:৪২
শপথ নিলেন লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াসহ কাউন্সিলররা শপথ বাক্য পাঠ করেছেন।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান এনডিসি এ শপথ বাক্য পাঠ করান। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

জানা গেছে, গত ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌর নির্বাচনে প্রায় ৩৭ হাজার ভোট পেয়ে মাসুম ভূঁইয়া মেয়র নির্বাচিত হন। ৫ ডিসেম্বর মেয়র, ১৫ জন কাউন্সিলর ও সংরক্ষিত পাঁচজন কাউন্সিলরের নামের গেজেট প্রকাশ হয়। ৭ ডিসেম্বর তাদের শপথ নেওয়ার জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন চিঠি পাঠান।

নবনির্বাচিত মেয়র মাসুম ভূঁইয়া বলেন, জনগণ আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। লক্ষ্মীপুর পৌরবাসীর সেবায় সর্বদা সচেষ্ট থাকব। দায়িত্ব বুঝে নিয়েই পৌরবাসীর কল্যাণে মাঠে নামব।

(এসএস/এএস/ডিসেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test