E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন তৈমুর আলম

২০২১ ডিসেম্বর ১৩ ১৭:১০:২৫
মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করলেন তৈমুর আলম

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক তৈমূর আলম খন্দকার।

সোমবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে তিনি নিজে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহ করার পর তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপাতত মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

তিনি বলেন, কর্তব্য এবং দায়িত্ববোধ থেকে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। গত ৫০ বছর ধরে আমি নারায়ণগঞ্জবাসীর পাশে ছিলাম। তাদের জন্য কাজ করেছি। বস্তির লোকজন থেকে শুরু করে ঠেলাগাড়িওয়ালা দিনমজুরদের জন্য কাজ করেছি। নারায়ণগঞ্জের জনতার দাবির প্রেক্ষিতে আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

(এমএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test