E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কেন্দুয়ায় আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু

২০২১ ডিসেম্বর ১৩ ১৮:২২:৩৫
কেন্দুয়ায় আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : নেত্রকোনার কেন্দুয়ায় খাদ্য বিভাগের আয়োজনে আমন ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায়  এ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম শাহজাহান কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর ও কেন্দুয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র পাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন চন্দ্র পাল জানান ২০২১-২০২২ অর্থবছরে ৪০ টাকা কেজি দরে ১৬শ ২৪ মে.টন চাল এবং ১ হাজার ৮০ টাকা মন দরে ১১শ ৩৭ মে.টন ধান সংগ্রহ করা হবে। ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে তিনি জানান।

(এসবি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test