E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

২০২১ ডিসেম্বর ১৪ ১৬:৪৫:৫৩
টাঙ্গাইলে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে জেলা সদরে অবস্থিত শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। 

পরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের শহীদ বেদীতে সর্বস্তরের জনতা শ্রদ্ধা নিবেদন করে। সেখানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন প্রমুখ।

এদিকে, টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আআমস আরেফিন সিদ্দিক।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অভিনেত্রী শমী কায়সার ও অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী সম্পা।

(এসএম/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test