E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 

২০২১ ডিসেম্বর ১৪ ১৭:০৭:৩৩
ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার সকাল দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলিমুজ্জামান, বিপিএম-সেবা ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, মুক্তিযোদ্ধা কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, পৌর মেয়র অমিতাভ বোস , বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান মুরাদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, আনসার কমান্ডার জাকিরা মাহমুদ প্রমুখ।

এ সময় বক্তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করেন। তারা মুক্তিযুদ্ধের বিভীন্ন স্মৃতি নিদর্শন ও মুক্তিযোদ্ধাদের বিভীন্ন লেখা প্রাতিষ্ঠানিক ও পারিবারিক ভাবে সংরক্ষণ করার কথা বলেন। আমাদের পরবর্তী প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের তাগিদ দেন।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test