E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত দুই 

২০২১ ডিসেম্বর ১৫ ১৬:৪৭:১৫
কলাপাড়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচার গাড়িতে হামলা, মুক্তিযোদ্ধাসহ আহত দুই 

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর প্রচার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময়  ভাংচুর করে প্রচার গাড়ি ও মাইক। প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা এ হামলার জন্য নৌকা প্রতিকের প্রার্থীর কর্মীদের দায়ী করেছেন। মঙ্গলবার সন্ধায় এ হামলায় মুক্তিযোদ্ধা শাহ আলম সরদার ও শাহানাজ বেগম গুরুতর আহত হয়। তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক রেজা তালুকদার, সুমন মল্লিক,সাদ্দাম, নিজাম ঢালীসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে বুধবার দুপুরে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন আনারস প্রতিকের প্রার্থী মাহমুদুল হাসান সুজন মোল্লা। তার অভিযোগ নৌকা প্রতিকের হাতুড়ি বাহিনীর সদস্যরা গত ৭ডিসেম্বর থেকে গোটা টিয়াখালীতে সন্ত্রাসী কর্মকান্ড করে ভোটারদের মনে ভীতি সঞ্চয় করে চলছে।

কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে আওয়ামীলীগ প্রার্থী মশিউর রহমান শিমু জানান, নির্বাচনে পরাজয় জেনে আনারস প্রতিকের প্রার্থী তার সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কোন কর্মী এ হামলায় জড়িত নয় এবং তার কোন বাহিনী নেই।

উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান জানান, শাহালম সরদার নামে কোন মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনা তারা জানেন না।

(এমকে/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test