E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন 

২০২১ ডিসেম্বর ১৫ ১৭:৩১:২৮
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন 

মো. সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র’ নির্মাণ করা হচ্ছে। 

বুধবার (১৫ ডিসেম্বর) জেলা সদর পানির ট্যাংকের বধ্যভূমি সংলগ্ন স্থানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল জেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে ব্যয় হবে ৬ কোটি টাকারও বেশি। দেশের ইলেক্ট্রনিক্স জায়াণ্ট ওয়ালটনের আর্থিক সহায়তায় ওই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকাশ, গত ৮ মার্চ এ স্মৃতি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ডক্টর মো. আব্দুর রাজ্জাক।

(এসএম/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২৫ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test