গলাচিপায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর, হাসপাতালে ভর্তি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী মো. আ. লতিফ নয়ন মুন্সী (৪৫) এর বিরুদ্ধে। জানা গেছে, গত ৩ বছর আগে উপজেলা চরবিশ্বাস ইউনিয়নের শাহজাহান মুন্সীর ছেলে মো. আ. লতিফ নয়ন মুন্সী সঙ্গে একই উপজেলার পানপট্টি ইউনিয়নের মো. দেলোয়ার হোসেনের মেয়ে মোসা. ফাহিমা বেগম (২৭) এর পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর হতে ফাহিমা বেগমের বাবার বাড়ি হতে যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকে স্বামী আ. লতিফ নয়ন মুন্সী ও তার পরিবার।
ফাহিমা বেগমের গরীব বাবার কাছ থেকে যৌতুক বাবদ টাকা আনতে অস্বীকার করলে স্বামী আ. লতিফ নয়ন মুন্সী, শ্বশুর শাহজাহান মুন্সী, শাশুড়ি লুৎফুন্নেছা, আলমগীর সিকদার দলবদ্ধ হয়ে প্রায়ই গৃহবধু ফাহিমা বেগমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ফাহিমা বেগমের বাবার বাড়ি হতে টাকা আনতে পূনরায় চাপ সৃষ্টি করে। ফাহিমা বেগম টাকা আনতে অস্বীকার করিলে লতিফ নয়ন মুন্সী তাকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথারি মারপিট করে শরীরে বিভিন্ন স্থানে জখম করে। পরে খুনের উদ্দেশ্যে ফাহিমা বেগমের মাথা লক্ষ্য করে কোপ দিলে তা ফাহিমা বেগমের বাম হাতের বাহুতে পড়িয়া গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ফাহিমা বেগমের ডাক চিৎকারে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সাইফুল ইসলাম জানান, আমার চিকিৎসাধীনে ফাহিমা বেগম দ্বিতীয় তলায় ১৪ নম্বর বেডে ভর্তি আছে। তার বাম হাতে জখমের চিহ্ন আছে। তার শরীরের বিভিন্ন অংশে কালো কালো দাগ আছে।
এ বিষয়ে ফাহিমা বেগমের বাবা দেলোয়ার হোসেন বলেন, আমার মেয়েকে দশ লক্ষ টাকা কাবিনে আ. লতিফ নয়ন মুন্সী করে। বিবাহের পর থেকেই আমাকে আমার মেয়ের জামাই যৌতুকের জন্য মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে এবং আমার মেয়েকে প্রায়ই মারধর করে। গত বৃহস্পতিবার আমার মেয়েকে বেধম মারধর করলে স্থানীয়রা আমার মেয়েকে হাসপাতালে ভর্তি করে। আমি প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে মোসা. ফাহিমা বেগম বলেন, আমার স্বামী আ. লতিফ নয়ন মুন্সীর প্রথম স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পর গত তিন বছর পূর্বে তার সাথে আমার বিবাহ হয়। আমাকে দশ লক্ষ টাকা কাবিনে বিবাহ করে। বিবাহের পরপরই আমার স্বামী বিদেশ চলে যায়। বিবাহের পর হতে আমার স্বামী মোবাইল ফোনে আমার কাছে দশ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সে দেশে এসে সেই টাকা দিয়ে ব্যবসা করবে বলে জানায়। গত দুই মাস পূর্বে আমার স্বামী দেশে এসে শ্বশুর শাহজাহান মুন্সী, শাশুড়ি লুৎফুন্নেছা, আলমগীর সিকদারের কুপরামর্শে আমাকে মারধর করে। পরে আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধরকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে আ. লতিফ নয়ন মুন্সীর মোবাইল ফোনে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শুক্রবার রাতে ফাহিমা বেগম বাদী হয়ে থানায় অভিযোগ করবেন বলে জানান।
(এসডি/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৫ নভেম্বর ২০২৬
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
-1.gif)








