আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা চালাচ্ছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন যতই কাছে আসছে ততই উৎসবের আমেজ বৃদ্ধি পাচ্ছে প্রতিটি ওয়ার্ডের প্রার্থী ও জনগণের মাঝে। কিন্তু কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করেই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের পোস্টার ও ব্যানার দেখা মিলছে ওয়ার্ডের অলি-গলির বিভিন্ন দেয়ালে। নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করেই বিভিন্ন ওয়ার্ডে চলছে কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক, গণসংযোগ সহ বিভিন্ন কার্যক্রম। ব্যানার পোস্টার খুলে ফেলার কথা নির্বাচন কমিশন থেকে মাইকিং করার পরেও দেখা যাচ্ছে তা সরানোর কোন পদক্ষেপ গ্রহণ করছে না কোন কাউন্সিলর প্রার্থীরাই।
সরজমিনে রবিবার (১৯ ডিসেম্বর) গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী বিধিমালা মানার তোয়াক্কাই করছে না সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা যায় কাউন্সিলর প্রার্থীদের ব্যানার পোস্টারে ছেয়ে গেছে ওয়ার্ডের বিভিন্ন দেয়াল গুলো।
জানা যায়, নাসিক ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাহজালাল বাদল ১২ ডিসেম্বর বিশাল মিছিল নিয়ে ্ওয়ার্ডে ঘুরতে দেখা যায়, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান আনিস ১১ ডিসেম্বর বিশাল মিছিল নিয়ে প্রতীক ছাড়াই প্রচার-প্রচারণা চালায়, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান মতি ও সিরাজুল ইসলাম মন্ডলের প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠক করছে, ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রুহুল আমিন মোল্লা ও মহসিন ভূইয়ার দেয়ালে পোস্টার, ফেস্টুন সহ উঠান বৈঠকের নামে জনসমাবেস করেছে, ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইফতেখার আলম খোকন দেয়ালে পোস্টার ও উঠান বৈঠক করেন, এছাড়াও ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল হাসান রিয়েল, সেলিম আহমেদ হেনা, মহসিন উল্লাহ, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রবিন, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী খান মাসুদ সহ আরো অন্যান্য প্রার্থীরাও বিধিমালা না মেনেই নির্বাচনী প্রচারনা, দেয়ালে আঠা দিয়ে পোস্টার লাগানো, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।
এদিকে স্থানীয় পত্রিকাগুলোতে প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও কোন না কোন সম্ভাব্য প্রার্থীর শোডাউন, উঠান বৈঠক অথবা গণসংযোগের সংবাদ প্রকাশ করা হচ্ছে।
নির্বাচনী বিধিমালায় ধারা ৫ এ বলা হয়েছে কোন প্রার্থী বা তাহার পক্ষে কোন রাজনৈতিক দল, অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের পূর্বে কোন প্রকার নির্বাচনী প্রচার শুরু করিতে পারবেন না। এদিকে ধারা ৭(ক) এ বলা হয়েছে পথসভা ও ঘরোয়া সভা ব্যতীত কোন জনসভা বা শোভাযাত্রা করিতে পারিবেন না। (খ) এ বলা হয়েছে পথসভা ও ঘরোয়া সভা করিতে চাইলে প্রস্তাবিত সভার কমপক্ষে ২৪ (চব্বিশ) ঘন্টা পূর্বে তাহার স্থান এবং সময় সম্পর্কে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করিতে হইবে, যাহাতে উক্ত স্থানে চলাচল ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে পারে।
এদিকে ২০ ডিসেম্বর নির্বাচনী যাচাই বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে কিন্তু তা তোয়াক্কা না করেই বিভিন্ন প্রার্থীরাই চালিয়ে যাচ্ছে মার্কা ছাড়াই জোরেসোরে প্রচার-প্রচারণা। প্রসাশনেরও দেখা যায়নি কোনো প্রকার তৎপরতা। এযেন লাগামহীন ঘোড়া।
এই নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানায়, নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করে প্রচার প্রচারনা চালালেও নির্বাচন কমিশন এবিষয়ে কোন ব্যবস্থা নিতে এখন পর্যন্ত দেখা যায়নি। তাই আমাদের সন্দিহান নির্বাচন কি আধো সুষ্ঠ হবে?
সিটি করপোরেশনের ১১ নং ওয়ার্ডের বাসিন্দা কালাম জানান, বাছাই না হওয়ার পূর্বে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাচ্ছে। আর প্রশাসনও নিশ্চুপ ভুমিকা পালন করছে। তাহলে দেখে মনে হচ্ছে প্রসাশনের থেকে প্রার্থীরাই শক্তিশালী বেশি। নাহলে কি ঘোড়ায় গলদ?
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে সে বলেন, আমরা আচরণ বিধি লঙ্ঘণকারী সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিয়েছি এবং যাছাই-বাছাইয়ের পর থেকে প্রার্থীদের আরো সর্তক তরে দেয়া হবে। কেউ যদি আচরন বিধি লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে প্রার্থীতা বাতিল ও জেল জরিমানা করা হবে।
(এস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








