E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হকার জুবায়েরের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

২০২১ ডিসেম্বর ২০ ১৫:১২:২১
হকার জুবায়েরের খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জে হকার জুবায়ের আহম্মেদ এর খুনিদের অবিলম্বে গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আদালত পাড়ায় মানববন্ধন করেছে নারায়ণগঞ্জের সর্বস্তরের হকারবৃন্দ ও তার পরিবার আত্মীয়-স্বজন। সোমবার ২০ ডিসেম্বর সকাল ১১ টায় নারায়ণগঞ্জের আদালতের মেইন গেইট প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়।

এসময় নিহত হকার জুবায়েরের আত্মীয়-স্বজনরা বলেন, খুনি ইকবাল, হকার নেতা আসাদ, সায়মন, স্বপনসহ যারা এখনও পলাতক রয়েছে দ্রুত তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেয়ার দাবি জানায়। যেন এইভাবে আর কারো মায়ের বুক খালি না হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, নিহত জুবায়েরের মা মুক্তা বেগম, বাবা আমজাদসহ আত্মীয়-স্বজন ও হকাররা।


(এমএস/এএস/ডিসেম্বর ২০, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test