E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

২০২১ ডিসেম্বর ২১ ১১:০৮:২৭
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় না জানালেও এ বিষয়ে আজ (মঙ্গলবার) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

(ওএস/এএস/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

১৬ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test