E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কলাপাড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

২০২১ ডিসেম্বর ২১ ১৭:০৫:১৩
কলাপাড়ায় হেরোইন-ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার সিক্সলেন সড়ক থেকে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক মামলার আসামী রাসেল ওরফে সল্টু রাসেল ও মাদককারবারী আরিফ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন জানান, সল্টু রাসেল নারায়নগঞ্জের ফতুল্লার চিহ্নিত মাদককারবারী। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। তার কাছ থেকে এক দশমিক ছয় গ্রাম হেরোইন ও ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আর আরিফ মোল্লা লোন্দা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরন করা হবে।

কলাপাড়ার টিয়াখালী ও ধানখালী ইউনিয়নে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। এ মাদক কেনাবেচা নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পুলিশের এ অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

(এমকে/এসপি/ডিসেম্বর ২১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test