সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি’র জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে তৃণমূলে উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিতকরণ ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির সৃজনশীল আয়োজন চা-চক্র বা চা-আড্ডা। ব্যতিক্রমী এই আয়োজনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের নেতা-কর্মি ও জনসাধারণ সরাসরি তাদের ভোটে নির্বাচিত সাংসদের সাথে ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, সম্ভাবনা বিষয়ে মতবিনিময়ের সুযোগ পাচ্ছে। ইতিমধ্যেই উপজেলার ১৩টি ইউনিয়নে চা-চক্র অনুষ্ঠিত হওয়ায় গতি ফিরেছে উন্নয়ন ও সাংগঠনিক কর্মকান্ডে। চা-আড্ডা’র ফল মিলেছে ইউপি নির্বাচনেও। ব্যতিক্রমী এই আয়োজন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ।
গত শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রত্যান্ত কুচিয়ামাড়া এলাকায় কুচিয়ামাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে চা-আড্ডা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত চা-আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সাল কাদের রুমি, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, রিবলী ইসলাম কবিতা, জেলা পরিষদ সদস্য হাফিজুর রহমান হাফিজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক, সাবেক ভিপি মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ।
চা-চক্রে এলাকার সার্বিক উন্নয়ন ও আওয়ামীলীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি বিষয়ে নানা দিক তুলে ধরেন তৃনমূলের কর্মি ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, রওশন আলম ও ওমর আলী।
তৃণমূল নেতা-কর্মি ও জনসাধারণের দাবি এবং মতামত শুনে বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে বাকি থাকা রাস্তা-ঘাট পাকা করন, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন ও আওয়ামীলীগকে শক্তিশালি করার দায়িত্ব গ্রহন করেন সাংসদ তানভীর ইমাম।
নেতা-কর্মিরা বলেন, চা-আড্ডার ফল মিলেছে গত মাসে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও। উল্লাপাড়া উপজেলার ১৩টি ইউনিয়নে চা-আড্ডার মাধ্যমে তৈরি হওয়া জনমত ও শক্তিশালি সাংগঠনিক ভিত নৌকা প্রতিকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে ভ’মিকা রেখেছে। চা-আড্ডায় স্থানীয় জনসাধারনের মতামত নিয়ে কাঙ্খিত উন্নয়ন করা ও তৃনমূল পর্যায়ের নেতা-কর্মিদের সমস্যা সমাধান করায় জনসাধারণ ও নেতা-কর্মিরা ঐক্যবদ্ধ থেকেছে আওয়ামীলীগ প্রার্থীর পক্ষে। ফলে শত প্রতিক’লতা ও ষড়যন্ত্র সত্বেও ১২টি ইউনিয়নে নৌকা প্রতিকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা নিরুঙ্কুশ বিজয় অর্জন করেছে।
চা-চক্রে মতামত তুলে ধরা স্থানীয় ওমর আলী বলেন, আমরা আবেগাপ্লুত, আমাদের সাংসদ আমাদের সাথে চা খেয়েছেন, আমাদের কথা মনোযোগ সহকারে শুনেছেন। স্বাধীনতার পর এমন কোন নজির নেই যে, কোন সাংসদ এত প্রান্তিক পর্যায়ে চা-চক্রে এসে জনসাধারনের মতামত গ্রহন করেছেন।
বাঙ্গালা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল রানা সোহেল বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে বাঙ্গালায় আওয়ামীলীগ আজ অনেক বেশি শক্তিশালি, স্থানীয় সাংসদ জননেতা তানভীর ইমামের নেতৃত্ব ও ব্যাতিক্রমী সাংগঠনিক কর্মকাণ্ডে এই অবস্থান তৈরি হয়েছে। কুচিয়ামারায় চা-চক্রে স্থানীয়দের মতামত শুনে তিনি বাঙ্গালা ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিজ কাধে নিয়েছেন।
উল্লাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না বলেন, উল্লাপাড়ার সার্বিক উন্নয়নের যে গতি তা তানভীর ইমাম এমপি মহোদয়ের চা-আড্ডার সাথে সাথে আরো বেগবান হচ্ছে। কারণ জনগণের ভোটে নির্বাচিত সাংসদ সরাসরি জনসাধারনের কাছে যাচ্ছেন, তাদের সমস্যা সম্ভাবনার কথা শুনছেন, সেই অনুযায়ি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশনা দিচ্ছেন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, তানভীর ইমাম এমপি’র চা-আড্ডা’র মাধ্যমে তৃণমূলের কর্মিরা সাংগঠনিক বিভিন্ন দিক এমপি মহোদয়ের সামনে তুলে ধরছেন। কোন নেতা কি ভূমিকা রাখছেন নির্ভয়ে সেই কথাগুলো জানাচ্ছেন। এতে এমপি মহোদয় সাংগঠনিক শক্তি ও দুর্বলতার কথা জানতে পারছেন, সে অনুযায়ি উপজেলা আওয়ামীলীগকে নির্দেশনা দিচ্ছেন। আসলে ব্যাতিক্রমী এ ধরনের কর্মকাণ্ড উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগকে একটি শক্তিশালি ভিত্তির উপর দার করিয়েছে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম এমপি বলেন, সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনটি জনসংখ্যার দিক থেকে দেশের অন্যতম বৃহৎ একটি সংসদীয় আসন। এত বিপুল জনসংখ্যার সমস্যা-সম্ভাবনা জানতে সরাসরি তাদের কাছে যাওয়ার বিকল্প নেই। যার ফলে শত ব্যাস্ততার মাঝেও আওয়ামীলীগের তৃনমূল নেতা-কর্মি ও জনসাধারনের সাথে চা-আড্ডায় মিলিত হচ্ছি। তাদের কথা শুনছি, এতে সার্বিক উন্নয়ন পরিচালনায় সুবিধা হচ্ছে।
জনপ্রিয় এই সাংসদ আরো বলেন, উল্লাপাড়া আওয়ামীলীগ আজ অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালি, গতীশীল। তৃণমূল কর্মি ও জনসাধারণের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে রাজনীতি ও উন্নয়নে স্থানীয়দের মতামতের প্রতিফলন ঘটছে। আগামী দিনেও এই ধারাবাহিকতা বজায় থাকবে।
(আইএইচ/এএস/ডিসেম্বর ২১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত’
- বেগম রোকেয়া পদক-২০২৬-এর জন্য আবেদন আহ্বান
- ‘শাপলা চত্বরের ঘটনায় ইনুর সম্পৃক্ততা মিলেছে’
- জোটার স্মৃতিতে আবেগঘন রোনালদো, ক্রোয়েশিয়াকে হারিয়ে জয় উৎসর্গ
- চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ
- পোশাক খাতের রপ্তানি আয় কমেছে ১.৬৪ শতাংশ
- ভরিতে সোনার দাম বাড়লো আরও ৪৩৭৪ টাকা
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল
- আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড
- কামালপুরে মুক্তিবাহিনী পাকবাহিনীর অবস্থানের ওপর আক্রমণ চালায়
- দেবহাটায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- শিমুলিয়া ঘাটে আধা কিলোমিটারে দুই টোল: পর্যটন ধ্বংসের ‘ব্যবসা’ নাকি উন্নয়ন?
- কালিগঞ্জের ডাকাত ইয়ার, বাহার ও রেজাউলের জামিন বাতিলের দাবিতে মানববন্ধন
- দিনাজপুরে প্রথম দিনে এক পরীক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত ১ হাজার ৯৩৭
- রূপপুর পারমাণবিকে পূর্ণাঙ্গ জরুরি ও অগ্নিনির্বাপণ মহড়া সফলভাবে সম্পন্ন
- বাইকের পেছনে বস্তায় ৪৫ কেজি গাঁজা, দৌড়ে পালালো চালক
- কাপ্তাইয়ে প্রথম দিনে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী
- রমেশ দাসকে আত্মহননে বাধ্য করার ঘটনার ৫২ দিনেও মামলা নেয়নি ওসি!
- সিন্ডিকেটের স্বেচ্ছাচারিতায় চলছে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি
- এলজিইডির এক সড়ক প্রকল্পেই ভূমি মালিকের ২০ লাখ টাকার ক্ষতি
- টুঙ্গিপাড়ায় বসতঘরে জানালার গ্রিল কেটে ৩ লাখ টাকা চুরি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী নজরুল বর্ষের উদ্বোধন
- সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বৃদ্ধ
- ফরিদপুরে অস্ত্রোপচারের পর শিশু ইউশার অবস্থার অবনতি, ঢাকায় চিকিৎসাধীন
- কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জীব সরকার হত্যায় মামলা, গ্রেপ্তার ১
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল
- আলজেরিয়ার বিদায়, শেষ ষোলতে সুইজারল্যান্ড
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- কেএনএফের স্থানীয় সমন্বয়ক লাল লিয়ান সিয়াম বম কারাগারে
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- চট্টগ্রাম বন্দরে আজও বন্ধ পণ্য খালাস
- ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ
- ৫৪৮ কোটি ৫৪ লাখ টাকার সার কিনবে সরকার
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- আজ কালিগঞ্জ হানাদার মুক্ত দিবস
- হাবিপ্রবিতে শুরু হচ্ছে আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন
- সিরাজগঞ্জ-৪ আসনের এমপি তানভীর ইমাম’র চা আড্ডা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে শরীয়তপুরের ডিসিকে লিগ্যাল নোটিশ
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- রামগরুড়ের ছানা
-1.gif)







