রংপুরে এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে পা বিচ্ছিন্ন, মামলা নেয়নি পুলিশ
মানিক সরকার মানিক, রংপুর : পূর্ব শত্রুতার জের ধরে রংপুরে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে ট্রাক্টরের চাপা দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। ওই পরীক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তার বা-পাটি কেটে ফেলেন। বর্তমানে তার ডান পা-টিও কেটে ফেলার উপক্রম হয়েছে বলে চিকিৎসকরা জানান।
এ অবস্থায় ওই পরীক্ষার্থী পরীক্ষা না দিতে পেরে এবং চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করে অসহায়ত্ব মেনে নিলেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছে পরীক্ষার্থীর মা মানিকা বেগম, বাবা আনোয়ার হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা এই অভিযোগ আনেন। তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, তার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি। আসলেই তিনি মামলা নিতেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মা মানিকা বেগম জানান, রংপুর মহানগরীর আনন্দালোক ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিল্লাত মিয়া গত ২৯ নভেম্বর বিকেলে গংগাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ এলাকার চেংডোবা গ্রামে জমিতে কাজ করার সময় প্রতিপক্ষ সাহেব আলী, লাভলু মিয়া কৌশলে মিল্লাতকে ডেকে নিয়ে ট্রাক্টরে উঠতে বলে। এসময় মিল্লাত ট্রাক্টরে ওঠার আগেই চালক পরিকল্পিতভাবে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মিল্লাতের দুই পায়ের উপর দিয়ে ট্রাক্টরটি চলে গেলে সে গুরুতর জখম হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তির পর চিকিৎসকেরা মিল্লাতের জীবন রক্ষার্থে তার বাম পা-টি হাটুর নীচ থেকে কেটে ফেলেন। তার ডান পা-টিও কেটে ফেলতে হবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন বলে জানান মিল্লাতের মা মানিকা বেগম। সংবাদ সন্মেলনে উপস্থিত মিল্লাতের চাচা ইব্রাহীম মিয়া জানান, ঘটনার পর এ বিষয়ে গংগাচড়া মডেল থানায় মামলা করার জন্য গেলে পুলিশ তার এজাহার নিলেও মামলা রেকর্ড করেননি।
এদিকে দুই পা হারিয়ে পঙ্গুত্ব মেনে নেয়া আর পরীক্ষা দিতে না পারার বেদনায় মিল্লাত মিয়া হাসপাতালের বিছানায় ছটফট করছে। বর্তমানে প্রতিপক্ষ মিল্লাতের পরিবারে সদস্যদের বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এ ব্যাপারে গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার জানান, আমার কাছে কেউ মামলা করতে আসেননি। আসলে মামলা নিবো বলে জানান তিনি।
(এমএস/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)
পাঠকের মতামত:
- নেটফ্লিক্সে মোশাররফ করিমের দুই সিরিজ, দেখা যাবে তিন ভাষায়
- ‘নির্বাচিত সরকার আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে’
- চার দিনের সফরে রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
- তিন দিন বন্ধ থাকার পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
- ‘চুক্তিতে না এলে রবিবারই ইরানে হামলা হতে পারে’
- রাস্তা-ফুটপাতে দোকান বসালেই মামলা, জব্দ হবে মালামাল
- এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ২৯ অক্টোবর
- ‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
- সিলেটে মুক্তিবাহিনী পাকসেনাদের ঘাঁটিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে জালে অবৈধ বিদ্যুৎ সংযোগ, দিনমজুর নিহত
- গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর
- নগরকান্দায় ইয়াবাসহ যুবক আটক
- রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ, ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- শ্রীনগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
- ‘জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’
- ‘আমরাও চাই হাসিনা আসুক, দেশের মানুষ তাঁর বিচার দেখতে চায়’
- প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা
- বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
- লৌহজংয়ে এমপি’র উপস্থিতিতে পদ্মায় বিশেষ অভিযানে ৮ জেলের কারাদণ্ড
- লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক আলোচনা সভা
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- সড়ক দুর্ঘটনায় শাহরাস্তির বাবা-ছেলেসহ নিহত ৩
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- রাঙা প্রভাত
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
২৫ অক্টোবর ২০২৬
- কাশিয়ানীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন এমপি সেলিমুজ্জামান
- বৈঠার ছলাৎ ছলাৎ ছন্দে মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত
- হাতে ওয়াকিটকি, ফেসবুক পেজের আড়ালে সবুজের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন
- শ্যামনগরে ছেলে ইটভাটায় না যাওয়ায় মাকে অপহরণের অভিযোগ
-1.gif)








