E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাবনাবাদ চ্যানেলে কয়লাবাহী বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে এক ক্যাপ্টেন নিহত

২০২১ ডিসেম্বর ২৩ ১৫:১৯:৩০
রাবনাবাদ চ্যানেলে কয়লাবাহী বিদেশি জাহাজ থেকে সাগরে পড়ে এক ক্যাপ্টেন নিহত

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে বিদেশি কয়লাবাহী জাহাজ থেকে সাগরে পড়ে জাহাজের ক্যাপ্টেন সার্ভেয়ার শামিম ফয়েজ (৬৫) মারা গেছে। বুধবার সকাল ১০টার পর রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়া পয়েন্টে এ ঘটনা ঘটেছে। 

সন্ধায় তার মৃতদেহ কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানায়। কলাপাড়া থানা পুলিশ রাতেই তার মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছে।

পুলিশ ও বেনকম সী ট্রামস শিপিং এজেন্টের সিনিয়র অফিসার মাহমুদ জানান, প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১৮৯ মিটার দীর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজ এমভি নেরাইডা (Neraida) সাতদিন আগে ৪৬ হাজার দুইশ টন কয়লা নিয়ে এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া থেকে পায়রা ১৩২০ মেঘাওয়াট তাপবিদ্যুত কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। মঙ্গলবার রাত ১২টায় জাহাজটি রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করে।

বুধবার সকাল ১০টার দিকে জাহাজ থেকে কয়লা খালাসের জন্য জাহাজ থেকে পাশে ভেরানো লাইটার জাহাজ জাসনা খান-২ এ ( Yasna khan) পাইলট ল্যাডার (মই) বেয়ে সার্ভে করার জন্য নামার সময় হাত ফসকে সাগরে পড়ে যায়। প্রায় ১৫ মিনিট সাগরে ডুবে থাকার পর জাহাজের অন্য নাবিকরা তাকে সাগর থেকে উদ্ধার করে।

প্রায় ছয় ঘন্টা নৌপথ পাড়ি দিয়ে সন্ধায় তাকে জাহাজের নাবিকরা কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শামিম ফয়েজ মেসার্স অ্যাসারটিভ ভ্যালিউয়ার্স (প্রাঃ) লিমিটেডের সার্ভেয়ার হিসাবে জাহাজে কর্মরত ছিলেন। সে ঢাকার উত্তরার মৃত আবুল ফয়েজের ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, প্রাথমিক তদন্তে সে পানিতে ডুবে মারা গেছে বলে জাহাজের নাবিকরা তাদের জানিয়েছেন। তার মৃতদেহ হাসপাতাল থেকে উদ্ধার করেছেন। রাতেই তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(এমকে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test