E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারায়ণগঞ্জে ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

২০২১ ডিসেম্বর ২৩ ১৮:৩৬:৪৬
নারায়ণগঞ্জে ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ করালেন জেলা প্রশাসক। 

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নব নির্বাচিত ১৬ ইউপি চেয়ারম্যানকে এ শপথ গ্রহণ করানো হয়।

যে ১৬ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন তারা হলো, সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ভুঁইয়া, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল হোসেন আলমাস, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলী, ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

(এস/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test