৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
রাজারহাটের সাত ইউনিয়নে ৪৩১ প্রার্থীর ভোটযুদ্ধ
রাজারহাট প্রতিনিধি : আর মাত্র ১দিন বাকী। ২৬ ডিসেম্বর আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সাতটি ইউনিয়নে ৪৩১ জন প্রার্থী ভোটযুদ্ধ করছেন। এবারে উপজেলায় ৭৩টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন রাজারহাট উপজেলা নির্বাচন অফিস।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ জন, সংরক্ষিত মহিলা আসনে ১১২ জন ও সাধারণ সদস্য পদে ২৭৯ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৬ হাজার ২২৪ জন, মহিলা ভোটার ৭৭ হাজার ৯২৭ জন। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১ হাজার ৭০৩ জন বেশী।
নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৭৩ জন প্রিজাইডিং, ৪৪১ জন সহকারি প্রিজাইডিং ও ৮৮২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর ১০০০ সদস্য, আনসার বাহিনীর ১৩০০ সদস্য, ৩প্লাটুন বিজিবি ও র্যাবসহ পুলিশের স্ট্রাইকিং ফোর্স মাঠে সার্বক্ষণিক কাজ করবে।
এ বিষয়ে শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম বলেন, ২৬ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে একটানা ভোট গ্রহন করা হবে। নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক মহোদয়ের নিকট ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাহিদা দেয়া হয়েছে। অবাধ-শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেয়ার লক্ষ্যে রাজারহাট উপজেলা প্রশাসন বদ্ধ পরিকর।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন জানান, নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে সব ধরণের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। ভোটাররা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার বলেন, নির্বাচন কমিশন ঘোষিত শান্তিপূর্ণ-অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে শক্ত অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। কোন ধরণের অনিয়ম বরদাস্ত করা হবে না।
সবমিলিয়ে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা পর্যন্ত রাজারহাট উপজেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন উপজেলা প্রশাসন।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- ফিলিপাইন থেকে বাংলাদেশ: মার্কিন চুক্তির ইতিহাস কি বলে?
- বন্ধ হচ্ছে হাইকোর্টের বিচারপতিদের ‘জিরো কল’ টেলিফোন
- মাটির মানুষ, গড়ছেন নতুন আগামীর স্বপ্ন
- ঈদে ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘তাজমহল’
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
-1.gif)








