কুড়িগ্রামে শিশুদের ঘোড়দৌড় প্রতিযোগিতায় ফুলবাড়ীর শাকিল জয়ী
রাজারহাট প্রতিনিধি : কুড়িগ্রামে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় ফুলবাড়ি উপজেলার শাকিল (১০) বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলার হলোখানা ইউনিয়নের মাস্টারের হাট এলাকায় মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় কদম দৌড় এবং দাপট দৌড় এই দুই ধাপের ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়েছে।
এই দিন প্রথম ধাপে অনুষ্ঠিত কদম দৌড় প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন যথাক্রমে জেলহক জেদ্দার, বাদশা ও বাবলু। তাদের যথাক্রমে এলইডি টিভি, খাসি এবং মোবাইলফোন পুরষ্কার দেয়া হয়। এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে অর্থমূল্য পুরষ্কার হিসেবে দেয়া হয়।
২য় ধাপের মূল আকর্ষণ দাপট দৌড় প্রতিযোগিতায় প্রথম, ২য় ও ৩য় স্থান অধিকার করে যথাক্রমে শাকিল(১০), জসিম(৯), ও রশিদুল(১১)। তাদের যথাক্রমে গরু, বাই সাইকেল এবং মোবাইলফোন পুরষ্কার হিসেবে দেয়া হয়। তাদেরকেও জেলা পুলিশের পক্ষ থেকে আলাদাভাবে অর্থমূল্য পুরষ্কার হিসেবে দেয়া হয়।
দাপট দৌড় প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করা শাকিলের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার খোঁচাবাড়ি গ্রামে। সে ওই গ্রামের আজিজুল হকের ২য় পুত্র। ৫বছর বয়স থেকেই সে ঘোড় দৌড় প্রতিযোগিতার সাথে যুক্ত বলে জানায় তার সাথে আসা পরিবার। দারিদ্রতার কারনে একটি মাদ্রাসায় ১ম শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি বলে জানায় শাকিল।
আয়োজক কমিটির সদস্য সাজু আহমেদ বলেন, গত বছরের ধারাবাহিকতায় এই বছরও মোট তিন দিন ধরে চলছে ঘোড় দৌড় প্রতিযোগিতা। প্রতিদিন প্রায় ১০ হাজার নারী-পুরষের উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও দেশের আলোচিত ঘোড়সওয়ারী তাসমিনার প্রতিযোগিতার অংশগ্রহণ দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ যোগিয়েছে।
ফাইনাল অনুষ্ঠানে কুড়িগ্রাম- ২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, জেলা পরিষদ সদস্য মাহবুবা বেগম লাভলী, পেনডেল হ্যাম এন্ড বেকন গ্রুপ এর জেনারেল ম্যানেজার আবুল শামসুদ্দোহা এবং কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্থানীয় ইউপি সদস্য আলহাজ্ব আঃ রাজ্জাক প্রমূখ।
(পিএস/এসপি/ডিসেম্বর ২৪, ২০২১)
পাঠকের মতামত:
- জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী
- মুক্তিবাহিনী মানিকগঞ্জের দৌলতপুরে পাকবাহিনীর ওপর আক্রমণ চালায়
- ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
- পাংশায় কৃষক নারী ও প্রতিবন্ধীদের সহায়তা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
- বাগেরহাটে আহাদ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেপ্তার
- ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও
- বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে বাংলা কিউআর নিয়ে মতবিনিময় সভা
- চাটমোহরে ভ্যান-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, ভ্যান চালক নিহত
- বিআরটিএ ও ডামের উদ্যোগে ৮৯৯ গণপরিবহন চালককে প্রশিক্ষণ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট শুরু
- ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ১৬ দিন পর ফেরি চলাচল স্বাভাবিক
- পঞ্চগড় মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিয়েছে ওয়ালটন প্লাজা
- গোবিপ্রবিতে নবনিযুক্ত উপ-উপাচার্যের যোগদান
- এমিরেটস ও ফ্লাইদুবাই ফ্লাইটে দ্বিগুণ রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাচ্ছেন এমিরেটস স্কাই ওয়ার্ডসের সদস্যরা
- কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু
- ঈশ্বরদীতে কর্মস্থলে যাওয়ার পথে বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত
- পুলিশের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ, আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবি এলাকাবাসীর
- শিশু রুহি হত্যায় মা-প্রেমিকসহ গ্রেফতার ৩, উদ্ধার শিশুর দেহাবশেষ
- প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীর খোলা চিঠি
- নড়াইলে বসতঘরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ, তদন্তে পুলিশ
- আমি শালা লালবদর
- কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ
- আলোকিত জাতি গঠনে শিক্ষা
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ গভীর রাতে শ্যামনগরে, পারিবারিক কবরস্থানে দাফন
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ফাল্গুন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- প্রতিবন্ধী হাবিব বাঁচতে চায়!
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- অন্ধ মানুষ
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- আমার বটবৃক্ষ
-1.gif)








