E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেয়র প্রার্থী তৈমুরকে সাম্যবাদী দল, ছাত্র সংসদ ও মহানগর কমিটির সমর্থন

২০২১ ডিসেম্বর ২৫ ১২:০৭:৪০
মেয়র প্রার্থী তৈমুরকে সাম্যবাদী দল, ছাত্র সংসদ ও মহানগর কমিটির সমর্থন

মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী এ্যাড. তৈমুর আলম খন্দকারকে ২০ দলীয় ঐক্যজোটের বাংলাদেশ সাম্যবাদী দল নারায়ণগঞ্জ শাখা ও ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ সমর্থন জানিয়েছেন।

শুক্রবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় জাতীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মিরাজ হোসেনের নেতৃত্বে নারায়ণগঞ্জ জাতীয় ছাত্র সংসদের জেলা ও মহানগর কমিটি মিছিল করে নাসিক মেয়র প্রার্থী তৈমুর আলমের নিজ বাসভবনে গিয়ে সমর্থন জানিয়েছে।

এসময় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ সাম্যবাদী দল (এম. এল) ও ছাত্র সংসদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিএনপি, নারায়ণগঞ্জ মহানগর সহ- সভাপতি আতাউর রহমান মুকুল, সহ-সভাপতি নুর উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবু আল ইউসুফ খান টিপু, সাধারণ সম্পাদক এটিএম কামাল এছাড়াও বাংলাদেশ সাম্যবাদী দলের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাহবুব মিয়া, সাধারণ সম্পাদক নুরুউদ্দিন ঢালি, সাংগঠনিক সম্পাদক সুমন হাওলাদা, ছাত্র সংসদের কেন্দ্রীয় সভাপতি মিরাজ হোসেনসহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

(এমও/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test