বগুড়া পৌরসভায় ভারতের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া পৌরসভায় ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী। অ্যাম্বুলেন্স গ্রহণ করেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বগুড়া পৌরসভার প্যানেল মেয়র-১ পরিমল চন্দ্র দাস, ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্ত্তী, পৌরসভার সচিব মোঃ রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ বগুড়ার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী বলেন, ১৯৭১ সাল হতে ভারত-বাংলাদেশ সম্পর্কের শুরু বলা হলেও আমাদের সম্পর্কের ইতিহাস হাজার বছরের পুরনো। অর্থনৈতিক দিকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং গতিশীল রয়েছে। বাংলাদেশ আর সাহায্য নিয়ে চলা দেশ নয়। বাংলাদেশ করোনা কালে ভারতের জনগণের পাশে দাঁড়িয়েছে অকৃত্রিম বন্ধু হিসেবে প্রয়োজনীয় ঔষধ সামগ্রী নিয়ে। একইভাবে ভারত সরকারও টিকা ও অক্সিজেন নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সোনালী অধ্যায়ে অবতীর্ণ। মুজিব শতবর্ষে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ভারত সরকার বাংলাদেশের জনগণের জন্য ১০৯টি অ্যাম্বুলেন্স উপহারের প্রতিশ্রুতি দিয়েছিল, যা পর্যায়ক্রমে বিভিন্ন জেলায় হস্তান্তর করা হচ্ছে। বগুড়া জেলা উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক নগরী, এই জেলা অর্থনৈতিক সহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রসর।
বগুড়াবাসীর স্বাস্থ্য সেবার সুবিধার্থে ২টি আইসিইউ বা লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে যার মধ্যে আজ একটি হস্তান্তর করা হচ্ছে। এই অ্যাম্বুলেন্স কোনভাবেই দান বা বিতরণ নয়। এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ভারত সরকার ও ভারতের জনগণের উপহার। আমরা বিভিন্ন দেশে সহায়তা কার্যক্রম চালু রেখেছি মূলত শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে। ভারত ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতেও এগিয়ে যাবে। তিনি তার বক্তব্যে বগুড়া পৌরসভায় আরো সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা তাঁর বক্তব্যে বলেন, বগুড়া জেলা উত্তরাঞ্চলের মধ্যে ব্যবসায়িক ভাবে সমৃদ্ধ নগরী হলেও উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা। বগুড়া জেলায় ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে নাগরিক সেবা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি সহযোগিতা অপরিহার্য। এই উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে আমরা ভারত সরকারের সহযোগিতা প্রত্যাশা করছি। ভারত সরকারের উপহার লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স অত্র এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) শ্রী সঞ্জীব কুমার ভাটী কে ফুল ও স্মারক ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
(এআর/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








