কর্ণফুলীতে দুইটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়
জে জাহেদ, চট্টগ্রাম : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রামের কর্ণফুলীতে ৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের ইউপি নির্বাচনের প্রায় ৬৫ শতাংশের বেশি ভোটার স্ব-স্ব ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
একই দিন রাত ১০টার দিকে ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করে কর্ণফুলী উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল শুক্কুর ও রকর চাকমা।
রবিবার (২৬ ডিসেম্বর) সারাদেশের চতুর্থ ধাপের এই নির্বাচনে ৪টি ইউনিয়নের ৩৬টি ওয়ার্ডের অর্ধশতাধিক ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিওবা বড়উঠান ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নৌকার প্রার্থী মোহাম্মদ দিদারুল আলম নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নে শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে শিকলবাহা ইউপিতে- স্বতন্ত্র প্রার্থী (আনারস) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউপিতে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) মোহাম্মদ সোলায়মান তালকুদার এবং জুলধা ইউপিতে (নৌকা) হাজী মুহাম্মদ নুরুল হক বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন।
এছাড়াও দুপুর ১২ টার দিকে চরলক্ষ্যার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে মোহাম্মদ আলীসহ চার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
নির্বাচন অফিস সুত্র জানায়, শিকলবাহা ইউনিয়নে জাহাঙ্গীর আলম আনারস প্রতীকে ১৬,৩৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল করিম ফোরকান নৌকা প্রতীকে পেয়েছেন ৪, ৩৯৫ ভোট।
চরলক্ষ্যা ইউনিয়নে মোহাম্মদ সোলায়মান তালুকদার নৌকা প্রতীক ১১,২৯৫ ভোট পেয়ে প্রথমবারের মতো বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী চশমা প্রতীকে পেয়েছেন ৪,২৩৫ ভোট। পাশাপাশি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইব্রাহিম মিয়া আনারস প্রতীকে ভোট পেয়েছেন ১৭৪৭, এটিএম হানিফ মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১৪ ও নাসির আহমেদ (ঘোড়া) প্রতীক প্রার্থী পেয়েছেন ৪ ভোট।
জুলধা ইউনিয়নে হাজী মুহাম্মদ নুরুল হক নৌকা প্রতীক ৪, ৮৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মুছা চশমা প্রতীকে পেয়েছেন ৩,৯০৭ ভোট। অপরপ্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে পেয়েছেন ১,৭২৭ ভোট। জুলধা ইউনিয়নে তরুণ প্রার্থী হিসেবে মুছা অকল্পনীয় ভোট পেয়ে চমক দেখালেও মাত্র ৯৪৫ ভোটের ব্যবধানে হেরে যান।
কেন্দ্রের ফলাফল স্থগিত ও ভোট গ্রহণ স্থগিত হওয়ার মতো কোন খবর নেই বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা।
পুরো উপজেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও চরলক্ষ্যা ইউনিয়নের নির্বাচন নিয়ে নানা অনিয়মের প্রশ্ন তুলেছেন একাধিক স্বতন্ত্র প্রার্থী।
(জেজে/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








