E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নির্বাচনে হেরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মেম্বার প্রার্থীর মৃত্যু!

২০২১ ডিসেম্বর ২৭ ১৬:১৮:৩২
নির্বাচনে হেরে হৃদক্রিয়া বন্ধ হয়ে মেম্বার প্রার্থীর মৃত্যু!

রাজারহাট প্রতিনিধি : সোমবার (২৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাটে ইউপি নির্বাচনে হেরে গিয়ে হৃদক্রিয়া বন্ধ হয়ে এক মেম্বার প্রার্থী মারা গেছে।

এলাকবাসীরা জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের জয়দেব হায়াত মৌজার ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুর আলম (২৮) সোমবার (২৭ ডিসেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়। প্রতিবেশীরা তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে মারা যায়। সে ২৬ ডিসেম্বর ৮নং ওয়ার্ডের নলকূপ প্রতীক নিয়ে মেম্বার পদে প্রতিদ্বদ্ধিতা করে হেরে যায়। নির্বাচন করে আর্থিক ব্যাপক ক্ষতি হওয়ায় সে দুঃচিন্তায় পড়ে এ ঘটনা ঘটে বলে এলাকাবাসীরা জানায়।

(পিএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

০৭ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test