E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মধুখালীর বেলেশ্বর রুপালী ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

২০২১ ডিসেম্বর ২৭ ১৬:৫৭:৪০
মধুখালীর বেলেশ্বর রুপালী ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার বেলেশ্বর রুপালী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বাজারস্থ কার্যালয়ে এলাকার অসহার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা ইফতেখার আজম নিলু।

রুপালী কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. মুনজুর রহমান মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুখেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি উৎপল কুমার ভৌমিক, উপদেষ্টা ডা. তপন কুমার ভৌমিক সুকুমার, মো. ইসমাইল হোসেন মোল্যা প্রমুখ। এ সময় ট্রাস্টের উপদেষ্টা মন্ডলী ও কার্যকরি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেড় শতাধিক অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

(এম/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)

পাঠকের মতামত:

১১ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test