চট্টগ্রামের তিন ইউপিতে নৌকার ২০ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
চট্টগ্রাম প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন চন্দনাইশ, বোয়ালখালী ও আনোয়ারা উপজেলায় আওয়ামী লীগের ২০জন নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে সুপরিশ পাঠানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
গত ৮ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরি সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
আগামী ৫ জানুয়ারি উল্লেখিত উপজেলা সমুহের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বহিষ্কার হওয়া নেতারা হলেন, বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য গিয়াস উদ্দিন সোহেল। সারোয়াতলী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা কমিটির সদস্য এ এম এম ইউসুফ চৌধুরী। চরণদ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া সম্পাদক নুরুল আমিন খান। ৮ নং শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন।
আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: আমিনুল হক চৌধুরী। রায়পুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আমিন শরিফ ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সদস্য ফজলুল কাদের। বরুমছড়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগ সদস্য শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর। আনোয়ারা ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষকলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম টিপু।
চন্দনাইশ উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়নে আবদুল শুক্কুর, হাশিমপুর ইউনিয়নে আলমগীর ইসলাম, আমির মোঃ সাইফুদ্দীন ও মোজাম্মেল হক, ধোপাছড়ি ইউনিয়নে মোরশেদুল আলম, বরমা ইউনিয়নে জাবেদ গাউছ মিল্টন ও খোরশেদুল আলম টিটু, বরকল ইউনিয়নে আবদুর রহিম ও রাশেদুল আলম, বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এড.আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল।
সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
(জেজে/এএস/ডিসেম্বর ২৭, ২০২১)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








