মহেশখালীর সোনাদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জলদস্যু আটক
জাহেদ সরওয়ার, কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়ায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্রসহ ৫ জলদস্যুকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। ২৭ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪ টার সময় সোনাদিয়ার পূর্ব-পশ্চিম পাড়ার বরইতলা সংলগ্ন বঙ্গোপসাগরে ডাকাতির প্রস্তুতিকালের তাদেরকে গ্রেফতার করা হয়৷
এসময় তাদের কাছ থেকে ১টি এলজি বন্দুক, দেশীয় তৈরি ১টি রাম দা (লম্বা কিরিচ) উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই।
তিনি আরও জানান, সোনাদিয়ায় ডাকাতির খবর পেয়ে এসআই শাহাদাত, মনিষ ও জাহিদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাদিয়ার মাহমুদের পূত্র মোঃ রাসেল (৩২), মাতারবাড়ী নতুন বাজারের নুরুল হোসনের পূত্র ওয়াজ উদ্দিন (২৭), মাতারবাড়ী মিয়াজির পাড়ার আবুল হোসনের পূত্র মোঃ সাগর (২৫), মাতারবাড়ী সাইরার ডেইলের আবুল হোসনের পূত্র আব্দুল মালেক (৩৫) ও কক্সবাজার সদরের নাজিরাটেকের টেকপাড়ার মিয়া হোসেনের পূত্র মোঃ শহিদ।
সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর বঙ্গোপসাগরে ৪টি ট্রলারে ডাকতির সময় জলদস্যুর গুলিতে গুলিবিদ্ধ সহ ১৫জন আহত হয় এবং নগদ টাকা, মাছসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। এর পরেই জলদস্যুদের ধরতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালায়। অবশেষে তাদেরকে সোনাদিয়ায় সাগরে ডাকাতির প্রস্তুতিকালে বন্দুকসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার(সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম বলেন, অস্ত্রসহ ৫ জলদস্যুকে সোনাদিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি সোনাদিয়াসহ কয়েকটি স্থানে মাছের ট্রলার ও অন্যান্য ডাকাতির ঘটনা ঘটেছে।
তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও কয়েকজন জলদস্যুর নাম আসতেছে। তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি ।
(জেএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২১)
পাঠকের মতামত:
- হামে মৃত্যু বাড়ছেই, একদিনে প্রাণ গেলো সাতজনের
- মাদক-মোবাইল আসক্তি থেকে বাঁচতে তরুণদের মাঠে ফেরার আহ্বান রাষ্ট্রপতির
- শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
- ‘আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়’
- কাপ্তাইয়ে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে ফিল্ড ওয়ারিয়র্সকে উড়িয়ে দিল 'পারলে ঠেকাও একাদশ'
- অভিনেতা সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর আহ্বান মনিরা মিঠুর
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
- ফরিদপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬
- সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বগুড়ার সাহেদের দাফন সম্পন্ন
- সালথায় মুস্তাক আট দলীয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দিনব্যাপী পুণর্মিলনী উৎসব
- সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা
- তালায় ক্ষিতিশ মণ্ডল হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- দেশে এলো সৌদিতে বোমা হামলায় নিহত বাংলাদেশির মরদেহ
- মাদ্রাসা সুপারের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ, অব্যাহতির বদলে ‘ক্ষমার’ গুঞ্জন
- ‘আ.লীগ ছিল অপপ্রচারকারী, তাদের সাথে যুক্ত হয়েছে গুপ্ত দল’
- ভরিতে সোনার দাম কমলো ২১৫৮ টাকা
- ২৫ অক্টোবর শুরু হচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ
- মধুমতির বুকে বৈঠার ঝংকার, নৌকা বাইচ ও গ্রামীণ মেলায় মানুষের ঢল
- অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দাখিল
- সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদণ্ডের তথ্য চাইল ঢাকা
- উপসাগরীয় ৭ দেশে হামলার হুমকি ইরানের
- ‘স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার’
- সড়ক দুর্ঘটনায় যশোরের একই পরিবারের তিনজন নিহত
- নড়াইলে সড়কবাতি, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
- অশ্রুসিক্ত নয়নে শিশু সাজিদকে বিদায়, জানাজায় হাজারো মানুষ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কোনোভাবেই থামানো যাচ্ছে না মাটিখেকোদের
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- খুন করবার মাত্র দুইদিন আগে মোশতাক বালি হাঁসের মাংস রান্না করে তোমার বাসায় দিয়ে যায়; কী ভয়ংকর খুনি মোশতাক!
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ঝালকাঠিতে নির্বিচারে কাটা হচ্ছে শতবর্ষী গাছ!
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- ভৈরবে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
- খালেদা জিয়ার মৃত্যুতে পিছিয়ে গেল জাগরণী চক্র ফাউন্ডেশনের সুবর্ণজয়ন্তী
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- মুক্তিযোদ্ধারা পাকবাহিনীর কামালপুর অবস্থানের ওপর অতর্কিত আক্রমণ চালায়
- রাঙা প্রভাত
-1.gif)








