ব্যাটারি রিকশা-ভ্যান উচ্ছেদে হাইকোর্টের আদেশ পুনঃবিবেচনার দাবিতে বগুড়ায় মানববন্ধন সমাবেশ
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুনঃবিবেচনা এবং ব্যাটারি রিকশা-ভ্যান-ইজিবাইক উচ্ছেদ না করে আধুনিকায়ন সহ ৮ দফা দাবিতে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে- হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশ পুন:বিবেচনা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক উচ্ছেদ নয় আধুনিকায়ন করা এবং বিআরটিএ প্রস্তাবিত ‘থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ দ্রুত চূড়ান্ত করে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের দ্রুত নিবন্ধন, রুট পারমিট-লাইসেন্স প্রদানসহ ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ৮দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করে এই পেশার সাথে যুক্ত ৫০ লক্ষ মানুষের জীবন-জীবিকা রক্ষার দাবি জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের বগুড়ার সংগঠক রাফিউল আলম সুমন এবং সমাবেশ পরিচালনা করেন সংগ্রাম পরিষদ বগুড়ার সংগঠক শ্রমিক নেতা মাসুদ পারভেজ। সমাবেশে বক্তব্য রাখেন সংগ্রাম পরিষদ বগুড়ার সংগঠক অ্যাডভোকেট দিলরুবা নূরী, শ্রমিক নেতা এহেসানুল পান্না, আমিনুল হক রুকু, সুকুমার দাস, ইমতিয়াজ, মুকুল, মামুন, তসলিম, তাহসিন, আমিন উদ্দিন প্রমুখ।
শ্রমিক নেতা মাসুদ পারভেজ বলেন, সারাদেশের ৫০ লাখ পরিবার তথা প্রায় আড়াই কোটি মানুষ প্রত্যক্ষভাবে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের উপর নির্ভরশীল। জীবন ও জীবিকার প্রয়োজনে কর্মসংস্থানের চেষ্টা করতে গিয়ে সারাদেশে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক এখন একটি গুরুত্বপূর্ণ খাত যা কেউ অস্বীকার করতে পারবে না। এই ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, ৪২ টি উপখাত সৃষ্টি হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে। বগুড়াতেও এই ব্যাটারিচালিত রিকশার সংখ্যা প্রায় ৩০ হাজার। সারাদেশের ন্যায় বগুড়ায় এই রিকশার সাথে প্রায় ১লক্ষ ৫০হাজার মানুষের জীবন-জীবিকা যুক্ত। এই মানুষগুলো একদিকে অর্থনীতিতে অবদান রাখছে, তেমনি কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশীয় শিল্পের বিকাশ সহ দেশের সর্বত্র সাধারণ মানুষের অন্যতম বাহন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাবেশে অ্যাডভোকেট দিলরুবা নূরী বলেন, গত মার্চ (২০২১) মাসে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উপপরিচালক (ইঞ্জি-১) মো: মাসুদ স্বাক্ষরিত চিঠি যার স্মারক নং: ৩৫.০৩.০০০০.০০৩.৩১.০০২.২১-৮৮৭ তারিখ ১৯.০৯.২০২১ মাধ্যমে আমাদেরকে জানানো হয় যে ইজিবাইকের কাঠামোর সর্বজনগ্রাহ্য এবং যাত্রী সুরক্ষা ব্যবস্থা সম্বলিত ডিজাইন/ড্রয়িং প্রণয়নের কাজ চলছে। পরবর্তীতে ৭.১১.২০২১ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এর বিআরটিএ সংস্থাপন শাখা ‘থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযানের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২১’ এর খসড়া প্রণয়ন করে এবং এই খসড়ার উপর ১ মাস মতামত প্রেরণের সর্বসাধারণকে আহ্বান জানান। সেই খসড়া নীতিমালায় কিছু নিয়ন্ত্রণ আরোপ সাপেক্ষে ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইকসহ এ ধরনের যানবাহনের অনুমোদন দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের সেই খসড়া নীতিমালার কিছু দিক সংশোধনের প্রস্তাবনা দিয়ে আমরা নীতিমালাকে স্বাগত জানিয়ে অবিলম্বে আমাদের সংশোধনসমূহ গ্রহণ করে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছি। আমরা মনে করি এই নীতিমালা বাস্তবায়ন হলে একদিকে যেমন এই পেশায় যুক্ত ৫০ লক্ষাধিক পরিবার অনিশ্চয়তা-উদ্বেগ-উৎকণ্ঠা থেকে রক্ষা পাবে অপর দিকে সড়কেও শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু একটি কুচক্রি মহল তাদের হীন স্বার্থে ব্যবসায়িক উদ্দেশ্যে এই ব্যাটারিচালিত যানবাহন বন্ধের চেষ্টা করে যাচ্ছে, যা কখনোই সম্ভব হবে না।
সভাপতির বক্তব্যে রাফিউল আলম সুমন বলেন, বাঘ ইকো মটরস দাবি করেছে ব্যাটারী চালিত এই সব যানবাহন পরিবেশ দূষণ করে, অবৈধ বিদ্যুতের ব্যবহার করে যা অযৌক্তিক দাবি। অথচ এইসব যানবাহন পরিবেশ দূষণ করে না, জ্বালানী অপচয় করে না, অল্প সময়ে এবং অল্প জায়গা ব্যবহার করে অধিক যাত্রী পরিবহণ করে থাকে। এক্ষেত্রে যতটুকু দুর্বলতা আছে তা সংস্কার করে আধুনিকায়নের জন্য প্রকৌশলী ও যানবাহন চলাচল বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করলে এইসব যানবাহন আরও আধুনিকায়ন, ব্যয় সাশ্রয়ী ও নিরাপদ করা সম্ভব হবে। একটি সঠিক নীতিমালা প্রণয়ন করে এই সমস্ত যানবাহনকে লাইসেন্স প্রদান করা হলে রাষ্ট্র যেমন রাজস্ব পাবে তেমনি সড়কেও শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ খসড়া প্রস্তাবনাতে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইককে যুক্ত করে ৫০ লাখ চালক-মালিক এবং তাদের উপর নির্ভরশীল আড়াই কোটি মানুষের কথা ভেবে একটি বিজ্ঞান সম্মত ও মানবিক পদক্ষেপ হিসেবে অবিলম্বে সকল ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স প্রদানের দাবি জানান।
(আর/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








