চকরিয়ায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা, গণপিটুনি খেলেন কথিত সাংবাদিক!
স্টাফ রিপোর্টার, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় এক দফাদারের নবম শ্রেণী পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে কথিত সাংবাদিক সালেম বিন নূর (৩০)। পরে স্থানীয় জনতা তাকে ধরে গণপিটুনি দিলে কোন রকমে প্রাণে পালিয়ে বাঁচে সে। গণপিটুনিতে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়।
গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কাজলী বাপের চর এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি ইউনিয়নের কাজলী পাড়ায়। গণপিটুনির শিকার ওই কথিত সাংবাদিক রামপুরস্থ ওই পাড়ার মৃত মো. নূরের ছেলে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা পরে এই ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগ পেয়ে ইউএনও অভিযুক্তকে ডেকে পাঠালে মঙ্গলবার সন্ধ্যার দিকে সে হাজির হয়। এ সময় ইউএনও তার কাছ থেকে ঘটনার বিষয়ে জিজ্ঞেস করলে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা সংঘটিত করে বলে দোষ স্বীকার করে সে। এই অবস্থায় ইউএনও ঘটনায় অভিযুক্তের স্ত্রী ও মাকে ফোন করিয়ে তাঁর অফিসে ডেকে পাঠান। পরে তাদের উপস্থিতিতে মুচলেকা দেয় যে ভবিষ্যতে ওই স্কুল শিক্ষার্থীর সাথে সে আর কোন ঘটনা ঘটাবে না এবং এই ধরণের ঘটনার চেষ্টাও করবে না।
অভিযোগ উঠেছে, মুচলেকা দিয়ে ছাড়া পাওয়ার পর ধর্ষণ চেষ্টার ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ইউএনও এবং অফিস কর্মচারীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করে। মূলত ধর্ষণচেষ্টার শিকার ওই স্কুলশিক্ষার্থীর বাবার বিরুদ্ধে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে করা একটি মামলার রায় তার অনুকূলে নিতে এই অপপ্রচার শুরু করে বলে জানা গেছে।
এসব বিষয়ে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ জানান, একজন দফাদারের স্কুলপড়য়া কন্যাকে ধর্ষণচেষ্টাসহ শ্লীলতাহানির অভিযোগ পেয়ে অভিযুক্তকে ডাকা আনা হয়েছিল। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকারও করে।
এ সময় তার কয়েক মাসের শিশু কোলে স্ত্রী এবং মাও উপস্থিত ছিল। তখন তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয় ভবিষ্যতে দফাদারের মেয়ের সাথে আর কোন খারাপ আচরণ করবেন না মর্মে। এরপর তাকে অভিযোগকারীর অনুরোধে এবং স্ত্রী ও মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি (ইউএনও) এবং কর্মচারীদের নামে অপপ্রচার করা হচ্ছে মূলত আগের একটি মামলার রায় অনুকূলে নিতে এবং মূল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করতে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘ভুক্তভোগী ওই শিক্ষার্থী বা পরিবারের পক্ষ থেকে দেওয়া একটি অভিযোগ তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে ঘটনায় জড়িতের বিরুদ্ধে।’
(জেজে/এএস/ডিসেম্বর ৩০, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
২৪ নভেম্বর ২০২৬
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
-1.gif)








