E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গলাচিপায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

২০২১ ডিসেম্বর ৩১ ১৮:৫৬:৪১
গলাচিপায় গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সঞ্জিব দাস, গলাচিপা : বুধবার ২৯ ডিসেম্বর দুপুরে গলাচিপা থানাধীন ছোটচত্রা এলাকা হতে মোঃ আরিফ হোসেন(২২) নামের আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী গলাচিপা থানাধীন ছোট চত্রা, ০৩ নং ওয়ার্ডের মৃত আবুল কালাম সিকদার এর ছেলে মোঃ আরিফ হোসেন।

কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম জানান, পটুয়াখালীর গলাচিপা থানাধীন ছোটচত্রা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ আরিফ হোসেন(২২)কে গ্রেফতার করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন গার্মেন্টস শ্রমিক হলেও মাদকই তার প্রকৃত ব্যবসা। আসামীর নিকট হতে ৩৮০ (তিনশত আশি) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। আসামী অত্র থানাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত গাঁজা ক্রয়/বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।

(এসডি/এএস/ডিসেম্বর ৩১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test