E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সোনারগাঁয়ে টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

২০২২ জানুয়ারি ০১ ১৮:০১:৪০
সোনারগাঁয়ে টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে টেকপাড়া ফ্রেন্ডস এসোসিয়েশনের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের টেকপাড়া এলাকায় খেলাটির আয়োজন করা হয়। লাল দল বনাম সবুজ দলের মধ্যে জাঁকজমকপূর্ণ ভাবে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ'র সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এবং তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য,এ এইচ এম মাসুদ দুলাল। অনুষ্ঠানে জাতীয় দলের ব্যাটমিন্টন কোচ এনায়েত উল্লাহ্ খান ও শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি নাছির উদ্দীন,প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের উৎসাহিত করেন।

এ ছাড়াও উদ্বোধক হিসেবে খেলায় শুভ সূচনা করেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজি শাহ্ মো.সোহাগ রনি, ব্যাংকার হারুন সরকার। শুরু থেকে শেষ পর্যন্ত ছাত্রলীগ নেতা রিয়াদ ও বেনুর মনোমুগ্ধকর সঞ্চালনা ছিলো চোখে পড়ার মতো।

এসময় আরও উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি, ইবনেসিনা প্রপেল, জহিরুল ইসলাম সরকার,দিদার হোসেন, নুরমোহাম্মদ, মন্জুর হোসেন, নুরহোসেন, রতন, শাহজাহান, অনিক, রাজিব, পলাশ, নাহিদ সহ প্রমূখ।

(বিএস/এসপি/জানুয়ারি ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৭ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test