গলাচিপায় ঘাটেই নষ্ট হচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের নৌ-অ্যাম্বুলেন্স
সঞ্জিব দাস, গলাচিপা : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরাঞ্চলে জরুরি ও গর্ভবতী মায়েদের পরিবহনকাজে ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দিয়েছিলেন। কিন্তু বর্তমানে সেটি অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। দীর্ঘ দেড় বছরেও এই নৌ-অ্যাম্বুলেন্স চরাঞ্চলের কোনো জরুরি রোগী পরিবহন করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে দেওয়া হলেও চরাঞ্চলের মানুষ জানে না তাদের জরুরি সেবার জন্য নৌ-অ্যাম্বুলেন্স রয়েছে। তবে প্রমোদ ভ্রমণের জন্য মাঝেমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা নৌ-অ্যাম্বুলেন্সটি ব্যবহার করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা গলাচিপা উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা ও গর্ভবতী মায়েদের সেবার ব্যবস্থার জন্য একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ১৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীততাপ নিয়ন্ত্রিত একটি অত্যাধুনিক নৌ-অ্যাম্বুলেন্স দেওয়া হয়। তবে নৌ-অ্যাম্বুলেন্স দেওয়ার দেড় বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনো কোনো চরাঞ্চলের রোগীকে পরিবহন করতে পারেনি এটি।
চরকাজল ইউনিয়নের আবু নাইম বলেন, ‘আমাদের জানা নেই জরুরি সেবার জন্য গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নৌ-অ্যাম্বুলেন্স রয়েছে। নৌ-অ্যাম্বুলেন্সটি যদি চলমান থাকত, তাহলে চরকাজল ও চরবিশ্বাসের মানুষের জন্য অনেক উপকার হতো। দ্বীপের মানুষ কম খরচে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে পারত।
চরবিশ্বাস ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জেল হোসাইন বাবুল বলেন, ‘একটি নৌ-অ্যাম্বুলেন্স ছিল চরাঞ্চলের জন্য। জরুরি ও গর্ভবতী মায়েদের পরিবহনের জন্য এখন আছে কি না, তা আমার জানা নেই। তবে শুনেছি তেল খরচ বেশি বলে চরাঞ্চলের মানুষ নৌ-অ্যাম্বুলেন্সের সাহায্য নিচ্ছে না।’
গলাচিপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম বলেন, ‘নৌ-অ্যাম্বুলেন্সটি পাওয়ার পর চরাঞ্চলের মানুষকে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের ডায়নামো নষ্ট হওয়ার কারণে এটি ঘাটে পড়ে আছে।’ প্রমোদ ভ্রমণের কথা অস্বীকার করে মনিরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যসেবার কাজে নদী পাড়ি দিয়ে চরাঞ্চলে দু-একবার নৌ-অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়েছিল।’
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‘চরকাজল ও চরবিশ্বাস দুটি বিচ্ছিন্ন দ্বীপ। আমি গলাচিপায় আসার আগে থেকেই নৌ-অ্যাম্বুলেন্সটি পড়ে আছে। অনেক সময় মুমূর্ষু রোগীকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এখানে নদী প্রায় উত্তাল থাকে, তখন নৌ-অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। এটি সংস্কার করার বিষয়ে আমি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
(এসডি/এএস/জানুয়ারি ০২, ২০২২)
পাঠকের মতামত:
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- দীর্ঘ বিরতির পর নাটকে ফিরছেন তাসনিয়া ফারিণ
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
- ‘অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু’
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকার বস্তি উন্নয়নে পরীক্ষামূলক প্রকল্প নিতে চায় বিশ্বব্যাংক
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- নেমন্তন্ন
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শেরপুরে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে, ২ হাসপাতালে জরিমানা
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি-স্ট্যামফোর্ড প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ
২৩ নভেম্বর ২০২৬
- রূপপুরে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সংযোগ : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে আরেক মাইলফলক
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
-1.gif)








