E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শপথ নিলেন সোনারগাঁয়ের নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান 

২০২২ জানুয়ারি ০৩ ১৭:৪১:৩৬
শপথ নিলেন সোনারগাঁয়ের নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যান 

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নব নির্বাচিত ৮ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। আজ সোমবার বেলা ১২ টায় জেলা প্রসাশকের সভাকক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করায়।

নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন বাবুল।

(বিএস/এসপি/জানুয়ারি ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test