নৌকা প্রতীক বাগিয়ে নিতে মনোনয়ন ফরম জমা দিলেন জামায়াত নেতার ভাতিজা!
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : সপ্তম ধাপে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন বাগিয়ে নিতে জামায়াত শিবির নেতার আপন ভাতিজা মনোয়ন বোর্ডে আবেদন করায় বীর মুক্তিযোদ্ধা, খোদ আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও তোলপার শুরু হয়েছে।
এবার এমন অভিযোগ উঠেছে সপ্তম ধাপের সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোয়ন প্রত্যাশী জাবির আহমেদ জাবেরের বিরুদ্ধে।
জাবির উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের পল্লী চিকিৎসক বশির আহমদের ছেলে ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামায়াত শিবিরের সক্রিয় নেতা সংগঠক মাওলানা খাইরুল বাশারের আপন ভাতিজা।
এদিকে বিষয়টি জানাজানি হলে উপজেলার বীর মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার মুখে তাকে নৌকা প্রতীকে মনোয়ন না দিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি,সাধারন সম্পাদক,আওয়ামী লীগের নির্বাচনী মনোয়ন বোর্ড,জেলা,উপজেলা আওয়ামী লীগ বরাবর লিখিত অভিযোগ প্রেরণ করা হয়।
সোমবার রাতে অভিযোগকারী উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক গণমাধ্যমকে জানান,মাওলানা খায়রুল বাশার জামায়াত শিবিরের একজন সক্রিয় নেতা ,বিগত নির্বাচনে তিনি নৌকার মনোনীত প্রাথীকে পরাজিত করতে গিয়ে নিজেই প্রার্থী হয়ে পরাজিত হন এরপর কৌশল পাল্টে ফের সপ্তম ধাপে উপজেলার সাত ইউনিয়নে নৌকার মনোয়ন প্রাপ্তির পর নৌকা প্রতীকের প্রার্থীদের পরাজিত করতে তারই আপন ভাতিজা জাবিরকে নৌকা প্রতীকের মনোনয়ন বাগিয়ে নিতে আবেদন জমা দেয়া হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের নিকট।
প্রতিক্রিয়া জানতে গিয়ে সোমবার রাতে থানা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার (সাবেক) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ তালুকদার বললেন, জামায়াত শিবির পরিবারের কাউকে আওয়ামী লীগ তথা নৌকা প্রতীকের মনোয়ন দিলে একাওরের মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ যেমন সাধারন ভোটারদের কাছে সমালোচিত হবে তেমনি এমন কান্ডে নিশ্চিত গোটা উপজেলার সাত ইউনিয়নে ভোটের মাঠে নৌকা প্রতীকের প্রার্থীদের উপর বিরূপ মনোভাব তৈরী হতে পারে।
সোমবার রাতে জানতে চাইলে জাবির আহমেদ জাবের গণমাধ্যমকে বলেন, তাহিরপুরের শ্রীপুর উওর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেতে সোমবার (আজ)নির্বাচনী মনোনয়ন বোর্ডে আবেদন ফরম জমা দিয়েছি। ছাত্র জীবনে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম,বর্তমানে আমি উপজেলা আওয়ামী লীগের সদস্য। জামায়াতের রাজনীতির সঙ্গে তার চাচা মাওলানা খায়রুল বাশারের সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে জাবের বলেন,আমার চাচা জামায়াতের কোন সদস্য পদে রয়েছেন কি না তা আমার জানা নেই, এমনকি কারো নিকট এ ধরণের কোন প্রমাণ নেই।
সোমবার রাতে অভিযোগ প্রাপ্তির বিষয়টি গণমাধ্যমকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর জানান,জামায়াত নেতার ভাতিজা জাবেরের চাচা মাওলানা খায়রুল বাশার এলাকায় জামায়াত শিবিরকে সংগঠিত করেন এবং জামায়াত শিবিরের একজন সক্রিয় নেতা, এমনকি জাবেদের পুরো পরিবার জামায়াত শিবিরের রাজনীতির সাথে জড়িত। তাই তার ব্যাপারে অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারন সম্পাদক সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের নির্বাচনী মনোয়ন বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবগত করা হয়েছে।
(এইচএসএ/এএস/জানুয়ারি ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- ফরিদপুরে ফেনসিডিলসহ ধরা পড়া যুবকের যাবজ্জীবন
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- শিশুদের জন্য আর্থিক শিক্ষায় দেশের প্রথম পাপেট শো চালু করল প্রাইম ব্যাংক
- গোবিপ্রবিতে ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- স্মার্টফোনে ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ের সুবিধা
- আমার জীবনের আলোকবর্তিকারা
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- বাংলাদেশ ব্যাংকের রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে যুক্ত হলো ব্র্যাক ব্যাংক
- গোবিপ্রবি উপাচার্যের প্রশাসনিক ও একাডেমিক ভবন পরিদর্শন
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- অন্য একটি দেশের আবদার রক্ষা করা এত জরুরি কেন?
- ইতালিতে হামলা, শারীরিকভাবে লাঞ্ছনার শিকার অভিনেত্রী বাঁধন
- ‘ট্রাইব্যুনালের সঙ্গে গুম প্রতিরোধ বিল সাংঘর্ষিক নয়’
- ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
- শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- জলে ডোবা স্বপ্ন
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- পারাবত ট্রেনে ভয়াবহ আগুন, ঢাকা-সিলেট ট্রেন চলাচল বন্ধ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- পঞ্চগড় সদরে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট
- লাইজু তুই এমপি হয়েছিস!
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
০৮ সেপ্টেম্বর ২০২৬
- পঞ্চগড় শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী লাল তরুণ ফুটবল একাডেমি
- দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে যাত্রা শুরু করল মিলিটারি কলেজিয়েট স্কুল
- এওজবালিয়া ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন
- কনটার্টে ‘শেখ হাসিনা’ শ্লোগান, আয়োজক গ্রেফতার
- সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক, নৌকা-জাল জব্দ
- গোপালগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন
- সোনাতলায় ৩০০ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, ৮ দিনেও গ্রেপ্তার নেই
- নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে কৃষককে কুপিয়ে হত্যা, নারীসহ আহত ৭
- ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র্যালি আলোচনা সভা
- ৫৬ বোতল কোরেক্স মাদকসহ সাতক্ষীরায় দুই পুলিশ সদস্য গ্রেপ্তার
- পাবনায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
-1.gif)








