লোহাগড়ায় পৈত্রিক ভিটা ঘুরে দেখলেন সেনা প্রধান
লোহাগড়া প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এস এম শফিউদ্দিন আহম্মদ নড়াইলের লোহাগড়ার মধুমতী নদীপাড়ের করফা গ্রামে অবস্থিত পৈত্রিক ভিটা ঘুরে দেখেছেন। এ সময় তিনি শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
মঙ্গলবার (৪ জানুয়ারী) দুপুর ১২ টায় সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সেনা প্রধান করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এ সময় তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার মেজর জেনারেল নূরুল আনোয়ার, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্ময়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেনসহ অন্যান্য সেনা কর্মকর্তারা।
হেলিকপ্টার থেকে অবতরণের পরেই তিনি সফরসঙ্গীদের সাথে নিয়ে পায়ে হেঁটে তার পৈত্রিক ভিটায় পৌঁছান। এ সময় তিনি তার নিকট আত্মীয়-স্বজনদের সাথে কুশল বিনিময় করেন। এরপর তিনি তার পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক শেখ রোকন উদ্দিন আহম্মদের নামে ১০শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর তিনি পূণরায় পায়ে হেঁটে করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপস্থিত হন। এ সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান লোহাগড়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সভাপতি মুন্সি আলাউদ্দিন,সহ সভাপতি সৈয়দ ফয়জুল হক রোম, জেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সহ সভাপতি আজাদ শিকদার, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদারসহ উপজেলার ১২টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।
ফুলেল শুভেচ্ছা বিনিময় শেষে সেনা প্রধান এলাকার শীতার্তদের মাঝে ৮শতাধিক কম্বল বিতরণ করেন। এরপর তিনি সড়ক পথে কালনা এলাকায় মধুমতী নদীর ওপর নির্মাণাধীন রেলওয়ে সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এরপর সেনা প্রধান শহরের মধুমতী আর্মি ক্যাস্পে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন। মধ্যাহ্নভোজ শেষে তিনি শহরের লক্ষীপাশাস্থ শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে দুপুর ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে বিদায়ী শুভেচ্ছা জানান নড়াইলের জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান ও পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার)।
এ দিকে, সেনা প্রধানকে একনজর দেখার জন্য পৌষের কনকনে শীত ও কুয়াশাকে উপেক্ষা করে সকাল থেকেই করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম এলাকায় হাজার হাজার আবালবৃদ্ধবণিতা ভীড় জমায়। এ সময় উৎসুক জনতার ভীড় সামলাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়।
(আরএম/এসপি/জানুয়ারি ০৪, ২০২২)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








